Saturday, May 19, 2012

~: যৌনতা খুঁজে পায় :~


সমস্ত ভালোবাসাতেই ওরা যৌনতা খুঁজে পায় 
আদর করে ছোটো ছেলেটার গাল টিপলেও – ওরা যৌনতা খুঁজে পায় 
বোনের সাথে খুনসুটি’তে ওরা যৌনতা খুঁজে পায় 
এমনকি মায়ের কোলে মাথা রাখাতেও ওরা যৌনতা খুঁজে পায় 
ওরা  যৌনতা খুঁজে পায় বন্ধুর হাত  ধরলে 
ওরা  যৌনতা খুঁজে পায় কারো দিকে আড় চোখে তাকালে 
ওরা  যৌনতা খুঁজে পায় আমার সমস্ত শরীরে 
ওরা  যৌনতা খুঁজে পায় সমুদ্রের অতল গভীরে 
প্রসবে – যাতনায় 
সামান্য মোহ বা কামনায় –
ওরা শুধু এবং শুধু যৌনতাই খুঁজে পায় 
আমি বলি কি  –
ওদের একটু psychiatrist দেখালে ভালো হয় !!

Sunday, February 5, 2012

~‍: মায়াময় মিয়ামি :‍~

হয়ত এই প্রথম নয়
সমুদ্রতীরে বসে আবার সূর্যোদয় -
কোমরে হাত,
ওষ্ঠের অস্পষ্ট ছোঁয়া,
আর বাকী সব কিছু
ধোঁয়া ধোঁয়া ।
হাঁটুর ভাঁজে চিক্ চিক্ করে বালির কণা,
সন্ধ্যা নামে -
চন্দ্রালোকেও চলতে থাকে
ঢেউ এর আনাগোনা ।।



হয়ত এই প্রথমবার নয়
রাত জেগে জেগে -
হাজার স্বপ্নের অপচয় ।
সত্যি সুখের বিকেলবেলা
সমুদ্রতীরে আলোর মেলা ।
লাস্যময়ীর হাস্য কলরব,
সুরের তীব্রতায় বিকৃত অবয়ব,
আলো আধাঁরের লুকোচুরি খেলায়
দূটি মূর্তি নিথর নীরব ।।






হয়ত এবারও প্রথমবার নয়
মধ্যরাতে এখানেও "ফুটপাথ বদল হয়" -
নালা বাঁচিয়ে শুরু হয় ঘরে ফেরার পালা -
রাস্তার সবাই তখন ডাক দেয় - "অ্যাই শ্শাল্লা" ।
কেউ কেউ ডাকে আস্তে কিন্তু তীক্ষ্ণ স্বরে -
"আসবে নাকি - আমার ঘরে"
চরিত্রের ভারসাম্যে দিয়ে আলতো টোকা -
হাত ধরে বলে - "তুমি কি এখনও কচি খোকা ?"
শিক্ষা-দীক্ষা, সাফল্য-কর্তব্য -
মুহুর্তের জন্য মিথ্যে মনে হয়,
হাত ছাড়িয়ে পালিয়ে -
দূর থেকে তার অপবাদ শুনতে হয় ।।





http://www.youtube.com/watch?v=oiWqPy72YKc