সমস্ত ভালোবাসাতেই ওরা যৌনতা খুঁজে পায়
আদর করে ছোটো ছেলেটার গাল টিপলেও – ওরা যৌনতা খুঁজে পায়
বোনের সাথে খুনসুটি’তে ওরা যৌনতা খুঁজে পায়
এমনকি মায়ের কোলে মাথা রাখাতেও ওরা যৌনতা খুঁজে পায়
ওরা যৌনতা খুঁজে পায় বন্ধুর হাত ধরলে
ওরা যৌনতা খুঁজে পায় কারো দিকে আড় চোখে তাকালে
ওরা যৌনতা খুঁজে পায় আমার সমস্ত শরীরে
ওরা যৌনতা খুঁজে পায় সমুদ্রের অতল গভীরে
প্রসবে – যাতনায়
সামান্য মোহ বা কামনায় –
ওরা শুধু এবং শুধু যৌনতাই খুঁজে পায়
আমি বলি কি –
ওদের একটু psychiatrist দেখালে ভালো হয় !!
No comments:
Post a Comment