Sunday, February 5, 2012

~‍: মায়াময় মিয়ামি :‍~

হয়ত এই প্রথম নয়
সমুদ্রতীরে বসে আবার সূর্যোদয় -
কোমরে হাত,
ওষ্ঠের অস্পষ্ট ছোঁয়া,
আর বাকী সব কিছু
ধোঁয়া ধোঁয়া ।
হাঁটুর ভাঁজে চিক্ চিক্ করে বালির কণা,
সন্ধ্যা নামে -
চন্দ্রালোকেও চলতে থাকে
ঢেউ এর আনাগোনা ।।



হয়ত এই প্রথমবার নয়
রাত জেগে জেগে -
হাজার স্বপ্নের অপচয় ।
সত্যি সুখের বিকেলবেলা
সমুদ্রতীরে আলোর মেলা ।
লাস্যময়ীর হাস্য কলরব,
সুরের তীব্রতায় বিকৃত অবয়ব,
আলো আধাঁরের লুকোচুরি খেলায়
দূটি মূর্তি নিথর নীরব ।।






হয়ত এবারও প্রথমবার নয়
মধ্যরাতে এখানেও "ফুটপাথ বদল হয়" -
নালা বাঁচিয়ে শুরু হয় ঘরে ফেরার পালা -
রাস্তার সবাই তখন ডাক দেয় - "অ্যাই শ্শাল্লা" ।
কেউ কেউ ডাকে আস্তে কিন্তু তীক্ষ্ণ স্বরে -
"আসবে নাকি - আমার ঘরে"
চরিত্রের ভারসাম্যে দিয়ে আলতো টোকা -
হাত ধরে বলে - "তুমি কি এখনও কচি খোকা ?"
শিক্ষা-দীক্ষা, সাফল্য-কর্তব্য -
মুহুর্তের জন্য মিথ্যে মনে হয়,
হাত ছাড়িয়ে পালিয়ে -
দূর থেকে তার অপবাদ শুনতে হয় ।।





http://www.youtube.com/watch?v=oiWqPy72YKc

No comments:

Post a Comment